ট্রেইন করা লিসেনারের সাথে মনের কথা বলুন, অথবা ভেরিফায়েড সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্টের কাউন্সেলিং সেশন নিন। ঘরে বসেই, পুরো গোপনীয়তার সাথে।
প্রথম ১৫ মিনিট সম্পূর্ণ ফ্রি। নাম-পরিচয় না বললেও চলবে।
আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিন। কোনটা দরকার বুঝতে না পারলে ইনবক্সে লিখুন, আমরা বুঝিয়ে বলব।
ট্রেইন করা লিসেনার আপনার কথা মন দিয়ে শুনবেন, কোনো বিচার ছাড়া। বন্ধুর মতো, কিন্তু ট্রেনিংপ্রাপ্ত। এটা চিকিৎসা নয়, মন হালকা করার জায়গা।
ভেরিফায়েড সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাথে ওয়ান-টু-ওয়ান সেশন। WhatsApp বা Zoom ভিডিও কলে, ঘরে বসেই। সবার সার্টিফিকেট ও পরিচয় যাচাই করা।
পুরো প্রক্রিয়া মেসেঞ্জারেই। কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না।
আমাদের পেজের ইনবক্সে "কথা" বা "কাউন্সেলিং" লিখে পাঠান।
আপনার সুবিধামতো দিন-সময় আর মাধ্যম (টেক্সট/কল/ভিডিও) ঠিক করা হবে।
সেশন কনফার্ম করতে বিকাশে অগ্রিম পেমেন্ট। সেশন না হলে পুরো টাকা ফেরত।
নির্ধারিত সময়ে সেশন হবে। আপনার কথা শুধু আপনার আর সেশন নেওয়া মানুষটির মধ্যেই থাকবে।
নাম-পরিচয় না বললেও চলে। সেশনের কথা মনখোলা টিমও দেখে না। আপনার কথা কাউকে জানতে হবে না।
প্রতিটি সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্টের সার্টিফিকেট এবং পরিচয় আমরা ভিডিও ইন্টারভিউসহ যাচাই করি। লিসেনাররা আমাদের নিজস্ব ট্রেনিং পার করে আসেন।
চেম্বারে যাওয়ার ঝামেলা নেই, কেউ দেখে ফেলার ভয় নেই। টেক্সট, ভয়েস বা ভিডিও, যেটায় আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
কোনো কারণে সেশন না হলে পুরো টাকা ফেরত। কোনো প্রশ্ন ছাড়াই।
আপনার প্র্যাকটিস অনলাইনে আনুন। ক্লায়েন্ট খোঁজা, শিডিউল, পেমেন্ট সব মনখোলা সামলাবে। আর মানুষের কথা মন দিয়ে শুনতে ভালোবাসলে ট্রেইনড লিসেনার হিসেবেও যুক্ত হতে পারেন, ট্রেনিং আমরাই দেব।
নিজেকে কষ্ট দেওয়ার চিন্তা আসছে বা খুব খারাপ লাগছে? এখনই কল করুন: কান পেতে রই - 09612-119911 (মানসিক সহায়তা হেল্পলাইন) অথবা জাতীয় জরুরি সেবা 999। মনখোলা জরুরি সেবা নয়।